বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি হৃদয়স্পর্শী পোস্ট দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
তারেক রহমানের পোস্ট (বাংলা অংশ):
বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া — সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।
দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।
মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।
তারেক রহমানের পোস্ট (English Part):
I want to take a moment, on behalf of the Zia family and BNP, to give our most profound thanks for the remarkable outpouring of support for Begum Khaleda Zia’s recovery. The widespread expressions of concern from leaders, diplomats, and friends across the world, as well as the overwhelming love and prayers from the people of Bangladesh have been incredible.
This collective support has been a source of immense strength for all of us. We continue to pray for her recovery and appreciate the unity, compassion, and solidarity shown during this difficult moment.
এই পোস্টে লাখো কমেন্ট, শেয়ার ও দোয়ার বার্তা পড়ছে। মসজিদে-মন্দিরে-গির্জায়, ঘরে ঘরে একটাই কান্না — “হে আল্লাহ, আমাদের মা’কে ফিরিয়ে দাও।”